নিজস্ব প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা শিল্পনগরী এলাকায় একটি ব্যাটারি তৈরির কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ‘হুয়েক লিমিটেড’ নামে ওই কারখানায় অগ্নিকান্ড ঘটে।
অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানা যায়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. ফখর উদ্দিন আহমেদ জানান, খবর পাওয়া মাত্রই আমাদের ৫ টি ইউনিট ঘটনাস্থলে যায়। ভোড় ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে।তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি বলে জানান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.