মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে শহিদুল্লাহ সরকার নামে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা বাড়ির সবাইকে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায় ।
বৃহস্পতিবার রাতে উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতির ঘটনার খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম, ওসি( তদন্ত) আহসান উল্লাহ, তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ জাকির রাব্বানী ও জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ভুঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করেব।
এসময় ওসি মাহাবুব আলম ডাকাতির সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আশ্বাস দেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ব্যবসায়ী শহীদুল্লাহ সরকার জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে ১০/১৫ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির মেইন দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে কষ্টের মুখে তাকে বেঁধে আলমারি,ওয়্যার ড্রপ ভেঙ্গে করে ৪ ভরি স্বর্ণ, মোবাইল সেট ও নগদ ৮ লাখ টাকাসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। তাৎক্ষনিক রাতে ডাকাতির খবর পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এবিষয়ে সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম জানান, ইতোমধ্যে ডাকাত চিহ্নিত করতে পুলিশ কাজ শুরু করেছে, এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.