মোঃ নুর নবী জনিঃ-
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় মোট ১৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (২৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক।
এর আগে শুক্রবার সোনারগাঁ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলায় ০১ জন, মাদক সংক্রান্তে ভ্রাম্যমান-১২ জন, পরোয়ানায় ০৪ জন, ১৫১ ধারায়-০১ জন, ছিনতাইকারী-০১ জন সহ মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে পুলিশ স্কটের মাধ্যমে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.