জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বিদ্যুৎস্পৃষ্টে শুক্কুর আলী (৫০) নামে এক সিএনজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের পশ্চিম বেহাকৈর বেন্ডিস মেইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শুক্কুর আলী ঐ এলাকার মৃত মোজাম্মেল শিকদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে তার নিজ বাড়ির ছাদে পানি দিচ্ছিলেন। এসময় ছাদের কিনারায় গেলে ছাদের সাথেই হাই ভোল্টেজের বৈদ্যুতিক তারে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
পরে স্থানীয় এলাকাবাসী অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসাপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.