
মোঃ নুর নবী জনিঃ-
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ১৯ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৬ই অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মেঘনা টোল প্লাজা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুলিশ চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
পুলিশ জানায়, সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁনের নেতৃত্বে এসআই মো. আব্দুল জলিল সঙ্গীয় ফোর্সসহ চেকপোস্টে দায়িত্ব পালনকালে অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
আটকৃত ব্যক্তিরা হলো বন্দর উপজেলার ইস্পাহানী এলাকার কবীর আহম্মেদের ছেলে মো. শাহরিয়ার মাহমুদ (৩৫) ও সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের আ. সাত্তারের ছেলে ওবায়দুল হক (৪০)।
এসময় আটক ব্যক্তিদের হেফাজত থেকে ১৯ বোতল ফেন্সিডিল উদ্ধার ও তাদের ব্যবহৃত ইয়ামাহা মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.