মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বেসরকারি হাসপাতালে জহির ইসলাম (৪০) নামের এক ফার্মেসির কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার সকালে উপজেলার হাবিবপুর এলাকায় সেবা হাসপাতালের চিকিৎসকের রুম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জহির ইসলাম পিরোজপুর ইউনিয়নের পশ্চিম কান্দারগাঁও গ্রামের আবুল হোসেনের ছেলে।
নিহতের স্বজনরা জানান, সেবা হাসপাতালের ফার্মেসিতে দীর্ঘদিন যাবত কর্মরত সে। সকালে হাসপাতাল থেকে পরিবারের কাছে ফোন করে জানায় জহির হৃদরোগের আক্রান্ত হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে এসে চিকিৎসকের রুমে মরদেহ পড়ে থাকতে দেখে এবং হাত ও পায়ে আঘাতের চিহ্ন দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের হাত ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তদন্তের পরে বিস্তারিত বলা যাবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.