
নিউজ ডেক্সঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী আমজাদ হোসেনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
বুধবার বিকেলে পৌরসভার গোবিন্দপুর এলাকার তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী।
তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পরবর্তী আইনী প্রক্রিয়ার মাধ্যমে আগামীকাল বৃহস্পতিবার গ্রেপ্তারকৃত গাজী আমজাদ হোসেনকে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.