
মোঃ নুর নবী জনিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‘অপরাধ দমনে’ মাদক নির্মূলে পুলিশের পৃথক অভিযানে সামারি ট্রায়ালে ৮৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
বুধবার(২রা সেপ্টেম্বর) দুপুর হতে রাত পর্যন্ত সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক’পিপিএম এর তত্ত্বাবধানে পুলিশের চৌকস টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্র থেকে জানা যায়, জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর মামুনুর রশিদ ও আবু তাহের এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের কাদিরগঞ্জ এলাকা থেকে বাহাউদ্দিনের ছেলে ইউসুফ (৩২) ৫৫ পিস ইয়াবা ও সাদিপুর ইউনিয়নের ভারগাঁ থেকে বাবুল হোসেনের স্ত্রী শিরিনা আক্তার (৩০) কে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ আব্দুল বারিক’পিপিএম জানান,গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.