মোঃ নুর নবী জনিঃ--
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে থানা পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে গ্রেপ্তার ১০ জন মাদকসেবী হলেন— মো. আল আমিন (৩৫), মো. মেহেদী হাসান (৩০), মো. সাইফুল ইসলাম (৪৬), মো. সানি (২৭), মো. মনির হোসেন (৩৮), মো. জুলহাস (৫০), মো. ফারুক (২০), মো. ওমর খান (২৪), সুলতান (৫২) ও ইমরান (২৩)।
এ ছাড়া বৈষম্যবিরোধী মামলায় আব্দুস সাত্তার (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী শ্রমিক লীগের সোনারগাঁ পৌরসভার সাধারণ সম্পাদক।
অন্যদিকে, সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত চার আসামি হলো আরিফুল ইসলাম লিজন (২৮), মো. আমিন উদ্দিন, মো. নিজাম উদ্দিন ও মো. কামাল হোসেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.