
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের দায়ে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ -এর অঙ্গপ্রতিষ্ঠান তাসনিম কেমিক্যাল কমপ্লেক্স মিলস লিমিটেডকে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার (১৭ নভেম্বর) পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এ ক্ষতিপূরণ ধার্য করে।
প্রতিষ্ঠানটি সোনারগাঁ উপজেলার মেঘনাঘাটের সোনাউল্লাহ এলাকার চররমজানে অবস্থিত।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর বিভিন্ন ধারার আলোকে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের তথ্য, উপাত্ত ও সুপারিশের ভিত্তিতে সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ২০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য করে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.