প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৮:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ ১ বছর আগে
সোনারগাঁয়ে নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

বুধবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদীতে মরদেহটি পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার (তদন্ত ওসি) রাশেদুল হাসান খান।
ওই নারীর বয়স আনুমানিক ৩৫-৩৬ বছর। নিহতের পরিচয় পেতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা যায় ।
বৈদ্যারবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. মাহবুবুর রহমান জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মরদেহটি নদীতে মাছ ধরার বাঁশের খুঁটির সঙ্গে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে এখানে বেঁধে রেখে যায়।
সম্পাদক ও প্রকাশক
: মোঃ নুর
নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.