মোঃ নুর নবী জনিঃ- নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে কিশোর গ্যাং টাইগার গ্রুপের প্রধান বাবুসহ ৭ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব-১১র একটি অভিযানিক দল।
গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁচপুর ইউনিয়নে অভিযান চালিয়েক তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলোঃ- বাবু মিয়া (২২), শাহজালাল শাহা (২২), রাসেল (২৪), মোখলেছুর রহমান মোক্কা (২৮), শান্ত আহমেদ রানা (১৯), মুমিন (২৫) ও জুম্মন (১৯)। এসময় তাদের কাছ থেকে ৫ টি চাকু, ১টি টেটা ও ১টি ফলা উদ্ধার করা হয়।
র্যাব-১১ এর সহকারী পরিচালক (এএসপি) রিজওয়ান সাইদ জিকুর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায় অভিযানে গ্রেফতারকৃতরা নিজেদেরকে কিশোর গ্যাং টাইগার গ্রুপের সদস্য বলে পরিচয় দিয়ে থাকে, তারা সোনারগাঁয়ের আশপাশের এলাকায় দীর্ঘদিন যাবৎ পরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে সংঘাত সৃষ্টি, জনমনে অস্ত্রের ভয়ভীতি ও এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। এ নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় কিশোর গ্যাং টাইগার গ্রুপ এর দৌরাত্ম নিয়ে নানাবিধ খবর প্রচার ও লোখালেখি হয়।
তারই প্রেক্ষিতে র্যাব-১১র একটি দল গুরুত্বের সঙ্গে ছায়া তদন্ত শুরু করে এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.