মোঃ নুর নবী জনিঃ-
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডিজিএফআই (ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স) পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) সোনারগাঁ থানাধীন মোগড়াপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় পানাম ফুড পার্কে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম মোহাম্মদ তারেক আল মেহেদী ।
গ্রেপ্তারকৃতরা হলেন দেলোয়ার হোসেন ওরফে মুন্না (৪৩) এবং আবিদ মাহমুদ আকাশ (২৯)।
পুলিশ জানায়,গ্রেফতারকৃতরা নিজেদের ডিজিএফআই সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছিলেন।
গ্রেফতারকৃতরা আসন্ন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আতাউর রহমানের কাছে নিজেদেরকে ডিজিএফআই পরিচয় প্রদান করে তাকে দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও ভূমিদস্যু আখ্যা দিয়ে ডিজিএফআই হেড অফিস রিপোর্ট দেয়ার ভয় দেখিয়ে ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা দাবী করে৷
এ সময় আসামিদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় বিষয়টি সোনারগাঁ থানা পুলিশকে অবহিত করলে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে এসে বিবাদীদের নাম পরিচয় জিজ্ঞাসা করলে বিবাদীরা তাদের উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং তারা কোন ডিজিএফআই সদস্য নয় বলে পুলিশের নিকট স্বীকার করে। পরে তাদেরকে পুলিশ গ্রেফতার করে থানা হেফাজতে নেয় ।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম সারওয়ার জানান, প্রাথমিক তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে ভুক্তভোগী চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান জানান গোয়েন্দা সংস্থার কথা বলে আমার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করছে পরে পুলিশ এসে তাদেরকে গ্রেফতার করে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.