
ষ্টাফ রিপোর্টারঃ-
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৫৩ নং পাঁচপীর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই সেবামূলক কার্যক্রমের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আসন্ন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান।
বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মুস্তাফিজুর রহমান দিগন্ত'র নিজস্ব উদ্যোগে ও তার সার্বিক সহযোগিতায় চিকিৎসাসেবা প্রদানে তিনি নিজেই নিয়োজিত ছিলেন।
এ সময়ে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আসন্ন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিন,৫নং ওয়ার্ডের মেম্বার মামুন, অত্র বিদ্যালয়ের সভাপতি ইসরাফিল মোল্লা, প্রধান শিক্ষিকা শামসুন্নাহার প্রমুখ।
সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে চিকিৎসা নিতে আসা নারী, পুরুষ ও শিশুদের উপচে পড়া ভিড় দেখা যায়। ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ এবং ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান বলেন, "অসহায় ও দরিদ্র মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।
এ সময় বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মুস্তাফিজুর রহমান দিগন্ত' বলেন,সমাজের সুবিধাবঞ্চিত মানুষ যেন অর্থাভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সেজন্য ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।"
আয়োজক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং এলাকার সাধারণ মানুষের কল্যাণে এমন কার্যক্রম নিয়মিত পরিচালনার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.