
মোঃ নুর নবী জনিঃ-
ডাকাতির প্রস্তুতিকালে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগর এলাকায় মাগুরা গ্রুপের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য ডাকাতরা পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃতদের শুক্রবার সকালে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। গ্রেপ্তারকৃতরা হলো- ইসলামপুর গ্রামের আব্দুল সামাদের ছেলে কবির হোসেন (৪০) ও একই এলাকার মৃত গোলজার হোসেনের ছেলে সুজন (৩০)।
এ ঘটনায় সোনারগাঁ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ কামরুজ্জামান বাদী হয়ে গ্রেপ্তারকৃতদেরসহ ৮ জনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের গঙ্গানগর এলাকায় মাগুরা গ্রুপের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে যানবাহনের ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে কবির হোসেন ও সুজন নামের দুই ডাকাতকে গ্রেপ্তার করে। পরে তাদের কাছ থেকে দুটি রামদা, দুটি সুইচ গিয়ার, দুটি ছোরা উদ্ধার করা হয়।
সেনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, মহাসড়কে ডাকাতি প্রস্তুতিকালে দুই ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। ডাকাতিতে জড়িতদের গ্রেপ্তার অভিযান চলছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.