জনিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে একটি বাড়িতে থেকে দুর্ধষ ডাকাত মো. সাকিব (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকার একটি বাড়িতে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতর ডাকাতকে ৫ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিত বৃহস্পতিবার ভোরে পুলিশ জানতে পারে সোনারগাঁ পৌরসভার দৈলেরবাগ এলাকার একটি পরিত্যক্ত টিনশেড বাড়িতে ৮-১০ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্রসহ নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। সেই সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার ওসি’র নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে গেলে ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের উপর আক্রমণ চালানোর চেষ্টা করে ব্যর্থ হয়।
পরে পুলিশ ডাকাত সাকিবসহ কয়েকজনকে গ্রেপ্তার করে। এসময়ঘ টনাস্থল থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র, যেমন চাপাতি, রামদা, ছোরা, চাইনিজ কুড়াল, ও বাঁশের টেটা উদ্ধার করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারি জানান,গ্রেপ্তারকৃত সাকিবের বিরুদ্ধে পূর্বে একাধিক ডাকাতি, ছিনতাই, এবং সন্ত্রাসবিরোধী আইনের মামলা রয়েছে।
তিনি বলেন, ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃত ডাকাতকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.