
নিউজ ডেক্সঃ- নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করতে পারে।
গত শুক্রবার বিকেলে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় অবস্থিত বিএনপি নেতা আতাউর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত যুবক আবু ইউসুফ মেহেদী (২৩) সে বিএনপি নেতা আতাউর রহমানের বাড়িতে স্ত্রী সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে তিনি গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠিানো হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মফিজুর রহমান জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.