
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আমিন (১৫) নামে এক কিশোরের ছুরিকাঘাতে ৫ কিশোর আহত হয়েছে।
বুধবার দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার কাঁচপুর রায়েরটেক এলাকার পারটেক্স খেলার মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত নিরবের খালা শিউলী আক্তার বাদি হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আহতরা হলোঃ-কিশোর আমিন এর খেলার সঙ্গী নিরব (১৬), সুজন (১৫), কাউসার মিয়া (১৬), সোহান (১৬) ও চঞ্চল (১৬)। আহতরা কাঁচপুর রায়েরটেক এলাকার স্থানীয় বাসিন্দা। এ ঘটনায় অভিযুক্ত আমিনকে একটি ধারালো স্ট্রিলের ছুরিসহ গণধোলাই দিয়ে সোনারগাঁ থানা পুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসী।
রাতেই আহতদের জরুরী চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতার ভর্তি করা হয়।
অভিযুক্ত আমিন কাঁচপুর পুরান বাজার এলাকার কবির মিয়ার বাড়ির ভাড়াটিয়া
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.