মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে কবরস্থানের উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার পিরোজপুর ইউপির
ঝাউচর এলাকায় এ কাজের উদ্বোধন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
কবরস্থানের উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
উদ্বোধন শেষে তিনি কবরস্থান এর উন্নয়নের জন্য আর্থিক সহযোগিতা করেন এবং সেই সাথে সমাজের উচ্চবিত্তদের বিভিন্ন সামাজিক কাজে সহযোগিতার হাত বাড়ানোর আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহম্মেদ,আওয়ামীলীগ নেতা মাসুম বিল্লাহসহ ঝাউচর,প্রতাপের চর ও কাদিরগঞ্জ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এছারাও আওয়ামী লীগের বিভিন্ন অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.