
মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মোতালেব (৫২) নামে এক মাদক কারবারিকে ১৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে পৌরসভার বনিনাথপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী।
আটককৃত মাদক কারবারি মোতালেব সোনারগাঁও পৌরসভার দৈলেরবাগ এলাকার মৃত বরকত আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার বনিনাথপুর এলাকা থেকে তাকে আটক করে এসময় তার কাছ থেকে ১৩৬ পিস ইয়াবা উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ৪০ হাজার ৮০০ টাকা।
আকটকৃত মাদক কারবারিকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.