ষ্টাফ রিপোর্টারঃ-
নারায়ণগঞ্জ সোনারগাঁ থানা এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
সোমবার (৩১ আগষ্ট) সোনারগাঁ থানার মিডিয়া বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতারকৃত দুলু বেগম(৬০)কুমিল্লা জেলার কুমিল্লা কোতোয়ালী থানার গোলবাড় এলাকার মৃত আলী নেওয়াজের স্ত্রী।
সোনারগাঁ থানার তথ্যমতে, সোমবার (৩০ আগষ্ট) দুপুর সারে ১২ টার দিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক এর তত্ত্বাবধানে ও এস আই সফিউদ্দিনের নেতৃত্বে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আশারিয়ারচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এ সময় তার হেফাজত হতে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানান,গোপন সংবাদের ভিত্তিতে ২ হাজার পিস ইয়াবাসহ দুলু বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.