
মোঃ নুর নবী জনিঃ-
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ১০০০ পিছ ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার(৮ জানুয়ারী) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসায়ী কল্পনা আক্তার (২৩) মৃত আরজু মিয়ার মেয়ে, সে রাজধানীর খিলগাঁও মডেল স্কুল কালভার্ট সংলগ্ন ফরহাদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করে, অপর মাদক ব্যবসায়ী মরিয়ম আক্তার ফারজানা (৩৩) পাবনা জেলার সাথিয়া থানার ফুলবাড়ীয়া এলাকার আব্দুল মান্নান মিয়ার মেয়ে।
এর আগে বুধবার দিবাগত রাতে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ'র নিদের্শে এসআই (নিঃ) মোহাম্মদ ইকরাম উজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা নিউ টাউন এলাকায় চেক পোস্টে অভিযান পরিচালনাকালে চট্টগ্রাম দিক হতে শাহজাদপুর ট্রাভেলস পরিবহনের ঢাকা মেট্রো-ব-১৫-১১৯৪ বাসটি হতে ইয়াবা সহ তাদের আটক করা হয় । এ সময় তার কাছ থেকে এক হাজার পিছ ইয়াবাহ উদ্ধার করা হয় ।
এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ জানান, গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.