মোঃ নুর নবী জনিঃ-
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ সোহেল (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
শনিবার (৩০ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মুহাম্মদ আব্দুল বারিক।
এর আগে জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান এর নির্দেশে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল বারিক এর তত্ত্বাবধানে এস আই ওয়াছেক মিয়ার নেতৃত্বে শুক্রবার ভোরের দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন খালপার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় গ্রেপ্তারকৃতর কাছ থেকে এক শত এক পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত সোহেল নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার কাঁচপুর ইউনিয়নের বড় চেঙ্গাইন এলাকার শহীদ মিয়ার ছেলে ।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.