মোঃ নুর নবী জনিঃ-
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন পোর্টালে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অপপ্রচার করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৫শে সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পানামা রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
এঘটনায় ওই ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন অভিযোগ করে বলেন, আমি বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন পোর্টালের মাধ্যমে আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে,এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।
এসময় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, দীর্ঘদিন সুনামের সঙ্গে আমি বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি,আমার জনপ্রিয়তা দেখে সম্প্রতি কিছু অসাধু মহল বিভিন্ন ফেক আইডি ও অনুমোদনহীন অনলাইন মাধ্যমে আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে। এ অপপ্রচারকারীদের বিরুদ্ধে আদালতের মাধ্যমে শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমার জনপ্রিয় অধ্যায় ঈশ্বার্ণিত হয়ে একটি কুচক্রী মহল সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ প্রকাশ করে আমার মানহানি করার চেষ্টা চালাচ্ছে। সরকারি বরাদ্দ নিয়ে এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের স্বার্থে সাবেক সাংসদের সঙ্গে আমার ছবি থাকলেও আমি কখনো আওয়ামী লীগ বা জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না, কোনো পদ-পদবিও নেই বা ছিল না। শুধু উন্নয়নের স্বার্থে সুসম্পর্ক রেখেছি।
মামুন অভিযোগ করে বলেন, “গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পরিবর্তনের পর ওই ছবিগুলোকে পুঁজি করে আমাকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা চলছে। কিন্তু কেউ প্রমাণ করতে পারবে না যে আমি কোনো দলের সক্রিয় কর্মী বা পদধারী।
এ সময় তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার বিষয়ে জানান, পরিষদের ১০ জন নির্বাচিত সদস্যের সর্বসম্মতিতে রেজুলেশনের মাধ্যমে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে কাউকে অর্থ দিতে হয়নি। এ প্রক্রিয়ায় সোনারগাঁ বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেনেরও কোনো সম্পৃক্ততা নেই। মনগড়া সংবাদ প্রকাশ করে তাকে ও তার পরিবারকে হেয় করার অপচেষ্টা চালানো হচ্ছে।
ইতোমধ্যে ফেক আইডি ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে তিনি আশা প্রকাশ করেন যে সোনারগাঁ থানা পুলিশ দ্রুত তাদের আইনের আওতায় নিয়ে আসবে।
সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল মামুন সকল সাংবাদিকদের প্রতি সঠিক তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান এবং দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.