নিজস্ব প্রতিনিধিঃ-
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের পাঁচানী এলাকায় দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ, বাড়িঘর, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাচানী এলাকা শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাচানী এলাকায় হামিদ গ্রুপ ও রাসেল গ্রুপ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে শুক্রবার ভোরে প্রথমে রাসেল বাহিনীর লোকজন হামিদ বাহিনীর লোকজনের উপর হামলা চালায়। পরে হামিদ বাহিনীর লোকজন একত্রিত হয়ে পাল্টা হামলা চালাতে গেলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় কোনো পক্ষই অভিযোগ দায়ের করেননি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.