
মোঃ নুর নবী জনিঃ-
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিনা অনুমতিতে অবৈধভাবে বই ছাপানোর দায়ে কারখার মেশিন এবং বিপুল পরিমান বই উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক মুল্য ২০ লক্ষ টাকা।
সোমবার(২৩ ফেব্রুয়ারি) রাত ১১টায় উপজেলার কাঁচপুর বেহাকৈর এলাকায় অভিযান চালিয়ে কারখার মেশিনসহ বিপুল পরিমান বই উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ বিভিন্ন শ্রেনীর লেকচার এবং পাঞ্জেরি প্রকাশনী নামের গাইড বই বিনা অনুমতিতে ছাপিয়ে দেশের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিচ্ছে, এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হাড়াচ্ছে।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১ ঘটিকায় পুলিশের একটি টিম অভিযান চালিয়ে অবৈধভাবে ছাপা হওয়া ৪ হাজার পিস বই ও ছাপানোর মেশিন আটক করে থানায় নিয়ে আসে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ জানান, অবৈধ ভাবে ছাপাখানা থেকে বইসহ মেশিন আটক করা হয়েছে। কপিরাইট আইনে মামলা করে জব্দকৃত মালামাল আদালতে প্রেরণ করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে কাজ অব্যাহত আছে ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.