মোঃ নুর নবী জনিঃ-
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে মাটি কাটায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (পহেলা জানুয়ারী) দুপুরে উপজেলার সনমান্দী ইউনিয়নের অলিপুরা ব্রীজ সংলগ্ন নদীর পাড়ে অবৈধভাবে মাটি কাঁটায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন সোনারগাঁ সহকারী কমিশনার ভূমি (কাঁচপুর রাজস্ব সার্কেল) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম।
অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় ৫০,০০০ টাকা এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপনা নিয়ন্ত্রণ আইন ২০১৩ আওতায় ৫০,০০০ টাকা, সর্বমোট ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদন্ড আরোপ করা হয়।
অভিযান পরিচালনাকালে সঙ্গীয় ফোর্স হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানার পুলিশ সদস্যবৃন্দ।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি (কাঁচপুর রাজস্ব সার্কেল) ফাইরুজ তাসনিম জানান, কৃষিজমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অবৈধভাবে মাটি কাটা বা পরিবেশ ধ্বংসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো জানান, এ ধরনের অপরাধ দমনে উপজেলা প্রশাসন বদ্ধপরিক ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.