মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নয়ন মিয়া নামে এক অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার দাড়িকান্দি ব্রক্ষপুত্র নদ থেকে তার লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার রতন বৈরাগী।
নিহত অটোরিক্সা চালক ঢাকা মোহাম্মদপুর এলাকার মৃত জয়নাল আবেদীন মিয়ার ছেলে নয়ন মিয়া। তিনি সোনারগাঁয়ের সাদিপুর এলাকার বেলদী গ্রামে একটি ভাড়া বাড়ীতে বসবাস করতেন।
পুলিশ জানায়, নয়ন মিয়া অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতো। সোমবার বিকেলে বাসা থেকে অটো নিয়ে বের হয়ে আর ফিরে আসেনি। সকালে স্থানীয়রা দাড়িকান্দি ব্রীজ সংলগ্ন ব্রক্ষপুত্র নদে তার লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদনেস্তর জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসাপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি চলছে। তবে ধারণা করা হচ্ছে অটোরিক্সা ছিনতাইকারি চক্র তাকে হত্যাকরে রিক্সাটি ছিনিয়ে নিয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.