মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত এক যুবকের (৩৮) লাশ উদ্ধার করেছে বৈদ্যের বাজার নৌ পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সোনারগাঁ থানা রোডে অবস্থিত আয়েশা আমজাদ হাসপাতালের পাশে মারিখালী নদে ভাসমান হাত বাঁধা অবস্থায় ওই যুবকের মরদেহটি উদ্ধার করা হয় ।
বৈদ্যের বাজার নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ আমিনুল ইসলাম জানান,সকালে মারিখালি নদে অজ্ঞাত যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয় এলাকাবাসী খবর দিলে নৌ-পুলিশের সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করে।
তিনি বলেন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারন জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.