পাভেলঃ- ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থান কর্মসূচিকে ঘিরে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা আহত হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা সুত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বর্তমানে ওসি গোলাম মোস্তফা পা এবং বুকে ব্যথা পেয়ে সিদ্ধিরগঞ্জের মা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শনিবার (২৯ জুলাই) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে এ ঘটনা ঘটে।
এর আগে ধাওয়া-পাল্টাধাওয়ার সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খাঁনসহ ৫ জনকে আটক করে ডিবি পুলিশ। কেন্দ্রীয় কর্মসূচি উপলক্ষে নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দফায় দফায় চলে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.