মোঃ নুর নবী জনিঃ-
পঞ্চমীঘাট পোদ্দার বাড়ীর স্বর্গীয় বিশ্বেশ্বর পোদ্দারের কনিষ্ঠ পুত্র ও পানাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বাবু অমল পোদ্দার (সিআইপির) ব্যাক্তিগত অর্থায়নে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে শারদীয় উপহার স্বরূপ শাড়ি বিতরণ করেছেন।
সোমবার বিকেলে মহা অষ্টমীতে নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চমী ঘাট পোদ্দার বাড়িতে বিশ্বেশ্বর পোদ্দার ফাউন্ডেশন এর সার্বিক তত্ত্বাবধানে হিন্দু মুসলিম দোস্ত অসহায় ১৫০০ পরিবারের মাঝে শাড়ি বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন- পানাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বাবু অমল পোদ্দার (সিআইপি,বাদল পোদ্দার , বিমল পোদ্দার, ,প্রদীপ পোদ্দার, সুকুমার সাহা, বাপ্পি পোদ্দার,অবসর প্রাপ্ত শিক্ষক মোতালিব, হাবিবুর রহমান,নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক সজল সেন, দিপ্ত সরকার,সোনারগাঁ উপজেলা হিন্দুবৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শিশির, সোনারগাঁও উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি রাজিব দাস,সোনারগাঁও উপজেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক লিটন বৌমিকসহ আরে অনেকে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.