
নিজস্ব প্রতিনিধিঃ-
নারায়নগঞ্জের দূর্ধর্ষ সন্ত্রাসী ও ১৪ মামলার পলাতক আসামি মোফাজ্জল হোসেন চুন্নু (৫০)-কে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
বুধবার (২১মে ) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।
এর আগে দুপুরে র্যাব-১১র একটি আভিযানিক দল নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের নয়ামাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় । গ্রেপ্তারকৃত মোফাজ্জল হোসেন চুন্নু নয়ামাটি (কুতুবপুর) এলাকার মৃত তালেব হোসেনের ছেলে।
র্যাব জানায়, চুন্নুর বিরুদ্ধে হত্যাচেষ্টা, বিস্ফোরক, মাদক, চুরিসহ বিভিন্ন অভিযোগে ফতুল্লা মডেল থানাসহ দেশের বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে। সর্বশেষ চলতি বছরের জানুয়ারিতে ফতুল্লার পূর্ব লামাপাড়া নয়ামাটি এলাকায় এক গৃহবধূকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামি হলো চুন্নু।
এবিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.