জনিঃ-নারায়ণগঞ্জের রুপগঞ্জে চাঁদাবাজি ও আওয়ামীলীগের আগ্রাসন রোধে মানববন্ধন করেছে ছাত্র নেতারা।
সোমবার(২৭ জানুয়ারী) সকালে উপজেলার ভুলতা সাওঘাট এলাকার বিসমিল্লাহ আড়ৎ এর সামনে এ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলার ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ ইয়াকুব আলী প্রধান,মাছুদ রানা প্রমুখ্য।
এসময় ইয়াকুব আলী তার বক্তব্যে বলেন, চাঁদাবাজি থেকে আমরা মুক্তি চাই সেই সাথে আওয়ামী সন্ত্রাসীদের শক্ত হাতে প্রতিহত করতে চাই। চাঁদাবাজির বিরুদ্ধে আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করি। মাছুদ রানা নামের আরেক বিএনপি কর্মী তার বক্তব্যে বলেন, আমরা চাঁদাবাজ থেকে রেহাই পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।যদি সাওঘাটের কোন ব্যাবসায়ী বা কোন ব্যাক্তির কাছে কেই চাঁদাবাজি করে তবে সেই ভুক্তভোগীকে আহবান করবো আপনার নাম গোপন করে সঠিক তথ্য প্রমাণ সহ প্রশাসনকে অবগত করবেন। উক্ত প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন শাওঘাট, গাউছিয়া ব্যাবসায়ী মহলসহ মিল কারখানার শ্রমিক বৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.