মোঃ নুর নবী জনিঃ-
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ছয় শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
গতকাল (২৫জুন বুধবার) রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে আয়োজিত বিতরণী সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা কৃষি অফিসার আফরোজা সুলতানা।
সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোনিয়া চৌধুরী, রাফিয়া আক্তার রিমু, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
পরে ধান বীজ ৫কেজি, ডিএপি সার ১ কেজি, এমওপি সার ১ কেজি করে প্রত্যেক কৃষকের মাঝে বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.