
নিজেস্ব প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাহ্ফুজুর রহমান কালামকে বিজয়ী করার লক্ষ্যে মোগরাপাড়া ২ নং ওয়ার্ডের হাবিবপুর ও কোম্পানীগঞ্জের সর্বস্তরের জনগনের আয়োজনে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর মসজিদ মাঠে এ নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী আহমেদ হোসেন হিরুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আসন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের ১নং সদস্য মাহফুজুর রহমান কালাম।
মোগরাপাড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য আবুল হোসেন মেম্বারের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম,বীর মুক্তিযোদ্ধা ইছাক মিয়া,ব্যবসায়ী মতিউর রহমান।
এসময় বক্তারা আগামী ২১ মে ঘোড়া মার্কায় ভোট দিয়ে, ঘোড়া মার্কাকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন,সামাদ বেপারী, মোতালেব প্রধান,ফজল প্রধান,লিটন,শাহজালালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.