
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ভুয়া র্যাব সদস্য পরিচয় দেওয়ায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চারটি র্যাবের কটি, দুটি ওয়াকিটকি, একটি হ্যান্ডকাফ, একটি র্যাবের আইডি কার্ড, পিস্তলের কভার, ৯০টি কালো রংয়ের টাইস ও একটি মোটরসাইকেলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক।
এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে উপজেলার মেঘনা টোল প্লাজা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা ইনকামিং লেনে চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় ।
গ্রেপ্তারকৃতরা হলো মো. সোহেল (৩৫) ও মো. সাজ্জাদ হোসেন সোহাগ (৩০)। সোহেল ঝালকাঠির নলছিটি উপজেলার বাসিন্দা এবং বর্তমানে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় ভাড়া থাকেন। সাজ্জাদ গাজীপুরের জয়দেবপুরের বাসিন্দা এবং বর্তমানে দক্ষিণখান এলাকায় বসবাস করেন।
পুলিশ জানায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর চন্দন দের নেতৃত্বে চেকপোস্ট পরিচালনার সময় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হয়। এ সময় তারা নিজেদের র্যাব সদস্য হিসেবে পরিচয় দেন। পরে তল্লাশি চালিয়ে র্যাবের পোশাক ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দণ্ডবিধি আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.