
মোঃ নুর নবী জনিঃ-
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাস সরবরাহ ব্যবস্থায় জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনাঘাট জোনাল বিক্রয় অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী সুরজিত কুমার সাহা।
তিনি জানান, টাই-ইন কাজ সম্পাদনের লক্ষ্যে সোনারগাঁ ডিআরএস (ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন)-এর ৮ ইঞ্চি ব্যাসের ৫০ পিএসআইজি ইনলেট বাল্ভ বন্ধ রাখা হবে। ফলে পুরো সোনারগাঁ উপজেলায় নির্ধারিত সময় পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.