বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ-নারায়ণগঞ্জ বন্দর উপজেলার ধামগড় কাজীপাড়া কুচিয়ামারা এলাকায় জমি দখল করে বাউন্ডারি করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
এ বিষয়ে ভুক্তভোগি আল আমিন সুমন বাদী হয়ে আলাউদ্দিন গং এর বিরুদ্ধে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে ও ভুক্তভোগি আল আমিন সুমন এর কাছ থেকে জানা যায়, সোমবার ভোর ৪টায় সোনারগাঁয়ের শ্রমিক লীগ নেতা আলাউদ্দিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী জোরপূর্ব নিরীহ আলামিনের জায়গা দখল করে দেয়াল নির্মাণ করে। সংবাদ পেয়ে আল আমীন ৯৯৯ এ কল করলে ধামগড় পুলিশ ফাঁড়ির এ এস আই কামাল ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যায়। এ ব্যাপারে নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে মামলা চলমান অবস্থায় আলাউদ্দিনগং জোরপূর্বক উক্ত জায়গায় দেয়াল নির্মাণ করেন বলে জানান তিনি ।
ভুক্তভোগী আলামিন জানান, বন্দর থানাধীন মৌজা ও তফসিল বর্ণিত খতিয়ান নং সিএস ও এসএ ১৯৪ আর এস ২৫৮/২৫৯ দাগে মোট ২৪ শতাংশ লাল জমি খরিদ সুত্রে তাহার পিতা মৃত আবুল হোসেন ৩৫ বছর ধরে ভোগ দখল করে আসছে ।
সন্ত্রাসী ও আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন প্রভাবশালী হওয়ার কারণে আল আমিনের পিতার ক্রয় সূত্রে উপরোক্ত জমি দখল করিবার লোভ তাহাদের মাথায় চাপে। এ কারণে আলাউদ্দিন সন্ত্রাসী বাহিনী দিয়ে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে আসছে। এ বিষয়ে ভুক্তভোগী উর্দ্ধতন কর্তৃপক্ষের সহযোগিতা কামানা করছে।
এবিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.