
মোঃ নুর নবী জনিঃ-
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে নওয়াব আব্দুল মালেক জুট মিলের শ্রমিকদের পাওনা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
মঙ্গলবার সকালে কাচঁপুর এলাকার ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন তারা। এতে মহাসড়কের মদনপুর থেকে শিমরাইল এলাকা পর্যন্ত ৫ কিলোমিটার এলাকা যানজটের সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে শ্রমিকদের আস্বস্ত করলে মহাসড়ক থেকে সরে যায় তারা পরে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিকরা বলেন, আজকের মধ্যে সব বকেয়া পরিশোধ এবং নোটিশ ছাড়া শ্রমিক ছাটাই করাসহ ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে মিল বন্ধ করে দেওয়ার হুমকি দিলে আবারও আমরা রাস্তায় নামতে বাধ্য হব।
কারখানার উপ মহাব্যবস্থাপক মাকসুদুর রহমান জানান, বকেয়া পরিশোধ করা হবে। শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করেছেন।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ জানান, মালিক পক্ষের কথা বলে শ্রমিকদের আস্বস্ত করলে শ্রমিকরা তা মেনে মহাসড়ক থেকে সড়ে যান, পরে যান চলাচল স্বাভাবিক হয়,আমরা ২ /১ দিনের মধ্যে তাদের বকেয়া পরিশোধ করে দিবো।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.