পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল নেতা মাসুদুর রহমান মাসুদ এর পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা।
একান্ত আলাপকালে মাসুদুর রহমান মাসুদ বলেন, ঈদুল আজহা প্রতিটি মুসলিম পরিবারের জন্য এক আনন্দ যাত্রা। কারন উল্লেখ্য করে তিনি বলেন,এই ঈদে মহান আল্লাহ কে রাজি খুশি করার জন্য মুসলমানগণ স্বামর্থ অনুযায়ী কোরবানির পশু কোরবানি করেন এবং তা আত্মীয় স্বজন ও গরীব অসহায় মানুষের মাঝে বিতরণ করেন।
এসময় তিনি দেশবাসীর কাছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্যের জন্য দোয়া কামনা করেন।
সেই সাথে বিএনপির চেয়ারপার্সন সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া,ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে বিশেষ করে রুপগঞ্জ উপজেলা বিএনপি ও ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীসহ ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.