নিজস্ব প্রতিবেদকঃ- অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নারায়ণগঞ্জ বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহাকে জেলার শ্রেষ্ঠ অফিসার হিসাবে সম্মাননা প্রদান করা হয়েছে। জেলার মধ্যে বন্দরে বিভিন্ন অপরাধ দমনে দক্ষতার ভূমিকা পালন করেছেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে পুলিশের অপরাধ মাসিক পর্যালোচনা সভায় জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম(বার)। পরে জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, পিপিএম(বার) তাকে পুরস্কৃত করেন।
জেলা পুলিশের অপরাধ মাসিক পর্যালোচনা সভায় পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, পিপিএম(বার) এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা পুলিশের সকল এবং সিআইডি, পিবিআই, ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ ও হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.