নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ- নারায়ণগঞ্জে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করে নিয়ন্ত্রণে এনেছেন।
শনিবার ( ৩রা ফেব্রুয়ারী ) দুপুর সোয়া ১টার দিকে নারায়ণগঞ্জ নগরীর বরফকল এলাকায় বিআইডব্লিউটিএ’র গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।
এর আগে, ২০১৮ সালের নভেম্বর মাসেও একই স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিলো। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.