
নিজস্ব প্রতিনিধিঃ-
নারায়ণগঞ্জ ফতুল্লার সস্তাপুর এলাকায় ঢাকা টেক্সটাইলের মালিক রেজাউল করিমের বাড়ীতে হাত-পা বেঁধে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের প্রধান আব্দুল হালিম ওরফে নাকবোচা হালিমকে গ্রেফতার করেছে র্যাব-১১র একটি অভিযানিক দল।
শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজী র্যাব-১১র প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে র্যাব-১১র অধিনায়ক লেঃ কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে রাতে সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসষ্ট্যান্ড এলাকা থেকে ডাকাত আব্দুল হালিমকে গ্রেফতার করা হয় । গ্রেপ্তারকৃত ডাকাত বরগুনা জেলার আলতাফ চৌকিদারের ছেলে।
র্যাব-১১র অধিনায়ক লেঃ কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, ২০২৪ সালের ২৭ নভেম্বর ঢাকা টেক্সটাইলের মালিক রেজাউল করিমের বাড়ীর জানালার গ্রীল কেটে বসত ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে হাত-পা বেঁধে বাড়ীতে থাকা ৬০ ভরি স্বর্ণালংকার ও নগদ সাড়ে ৭ লাখ টাকা লুটে নেয় ডাকাত আব্দুল হালিম ও তার সহযোগীরা।
তিনি জানান,বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার কর হয়। ডাকাতির সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
ডাকাত আব্দুল হালিমের বিরুদ্ধে নারায়ণগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ ও বরগুনাসহ দেশের বিভিন্ন জেলায় ২২টিরও অধিক মামলা রয়েছে । তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.