সোনারগাঁ প্রতিনিধিঃ-আসন্ন নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডে তালা প্রতীকের সদস্যপ্রার্থী নারায়ণগঞ্জ জেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল এর নির্বাচনী প্রচারণায় এমপি খোকার সহধর্মিণী মিসেস ডালিয়া লিয়াকত।
বুধবার(৫ অক্টোবর) উপজেলার বারদী ইউনিয়নে নির্বাচনী প্রচারণা করেন তিনি।
এসময় আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডের সদস্য পদে তালা প্রতীকে ভোট দেবার জন্য আহবান জানান সাংসদ লিয়াকত হোসেন খোকার সহধর্মিণী মিসেস ডালিয়া লিয়াকত।
নির্বাচনী প্রচারণা শেষে তিনি বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের নিকট ভোট প্রার্থনা করেন। এসময় সদস্য পদপ্রার্থী আবু নাঈম ইকবাল নির্বাচনী সালাম প্রদান করে দোয়া ও সমর্থন চান।
এসময় উপস্থিত অতিথিরা বলেন,আমাদের এমপি জননেতা লিয়াকত হোসেন খোকার সমর্থিত প্রার্থী আবু নাঈম ইকবাল। আমরা আশা করি আমাদের নিকট ভোট চাইতে হবে না,ইনশাআল্লাহ আমরা ভোট দিবো।
নির্বাচনী প্রচারণার সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাহিত্য সংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোক্তার হোসেন,পিরোজপুর ইউপির সংরক্ষিত আসনের সদস্য পলি আক্তার,রুনা আক্তারসহ সোনারগাঁয়ের বিভিন্ন জনপ্রতিনিধিবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.