
মোঃ নুর নবী জনিঃ-
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা নারায়ণগঞ্জ জেলা ও ঢাকা বিভাগীয় কমিটির আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মে) বিকেলে নারায়ণগঞ্জ ফতুল্লা থানা সংলগ্ন মরহুম আলহাজ্ব খন্দকার লুৎফর রহমান স্বপন চেয়ারম্যান সাহেবের বাসভবনে অবস্থিত টাচ্ স্টোন এডুকেশনাল হোম স্কুলে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী।
এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোমেন ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর কমিটির সাধারণ সম্পাদক সামিরা সিদ্দিকী, ফতুল্লা থানা কমিটির সভাপতি ও এনায়েতনগর ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার মনোয়ারা বেগম লিপি, সহ-সভাপতি সানাউল্লাহ সিকদার, সাধারণ সম্পাদক শারমিন সুলতানাসহ আরও অনেকে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষিকা শাহিনা আক্তার কাজল, মুক্তা, পারভিন আক্তার, মোঃ রাকিব, হাবিবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা, মানবতা, সাম্য ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী অবস্থানের বিভিন্ন দিক তুলে ধরেন। একইসঙ্গে বর্তমান সমাজে ধর্ষণ, হত্যা, সন্ত্রাস ও চাঁদাবাজির ঘটনার তীব্র সমালোচনা করেন তারা।
বক্তারা বলেন, “গত কয়েকদিন ধরে সারাদেশে যেভাবে হত্যা, ধর্ষণ, সন্ত্রাস ও চাঁদাবাজি বেড়েছে, তাতে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। আসিয়া থেকে রামিসা—একের পর এক শিশু ধর্ষণ ও হত্যার শিকার হচ্ছে। এভাবে আর কত মায়ের বুক খালি হবে?” ধর্ষণ ও হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসি কার্যকর করতে হবে।
অনুষ্ঠান শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.