মোঃ নুর নবী জনিঃ-
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে সয়াবিন তেলবাহী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাথে থাকা হেলপার, পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
শনিবার(৬ জুন) সকাল ৭টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালক বাবলু (৫০) টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানার রামকৃষ্ণবাড়ী এলাকার মৃত সানোয়ার হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, কাভার্ডভ্যানটি মহাসড়কের পাশে থাকা পল্লী বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে দুটি খুঁটি ভেঙে গেলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হেলপারের পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি সড়কের পাশে সরিয়ে রাখা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.