সোনারগাঁ প্রতিনিধিঃ-মরহুম এএসএম সোলায়মানের দক্ষিণ কমলাপুর এর বাড়িটিতে বসবাস করতে চান তার ওরশজাত দুই কন্যা এবং নাতিরা। এ ব্যাপারে ডিএসসিসির ৮নং ওয়ার্ড এর কাউন্সিলর বরাবর আবেদন করেছেন তাদের পক্ষে ফারহা নাহার হামিদ ।
আবেদনে ফারহা নাহার হামিদ জানান, ৯৯ দক্ষিণ কমলাপুর রেলওয়ের পাশের সোনারগাঁও ভবন এর বাড়িটি মূলত আমার শ্বশুড় মৌলভী জনাব আলীর নামে ছিলো। তার ৪ (চার) ছেলে ও ২ (দুই) কন্যা রেখে তিনি মৃত্যুবরণ করেন। তারা হলেন এএসএম সোলায়মান, আব্দুল মহসীন, আব্দুল হাসান, আনম আব্দুল হামিদ, ফাতেমা ও রিজিয়া। তাদের মধ্যে প্রথম সন্তান এএসএম সোলায়মান ও চতুর্থ সন্তান আনম আব্দুল হামিদ ৯৯ দক্ষিণ কমলাপুর বাড়িটিতে বসবাস করতেন। গত ১৯৯৭ ৪ ডিসেম্বর এএসএম সোলায়মান ২ কন্যা সুইটি সোলায়মান এবং রাজিয়া সোলায়মানকে রেখে মৃত্যুবরণ করেন। সোলায়মান সাহেবের ছেলে না থাকায় তপন এবং রঞ্জন নামে দুটি ছেলেকে লালন পালন করতেন। গত ১৯৯৮ সনে আমার স্বামী এবং আমার ছেলেসহ আমাকে মারধর করে ১৯ দক্ষিণ কমলাপুর বাড়ি থেকে বেড় করে দেয় তার পালিত সন্তান রঞ্জন। এটা আমার শ্বশুড়ের পৈত্রিক সম্পত্তি হওয়ায় আমার ছেলে ইফাদ হামিদ মুক্তি এবং মেয়ে ইফাদ আরা শক্তিকে নিয়ে এবং এএসএম সোলায়মান সাহেবের দুই কন্যাসহ ৯৯ দক্ষিণ কমলাপুর বাড়িটিতে বসবাস করতে চান বলে জানান।
এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেন ডিএসসিসির ৮নং ওয়ার্ড কাউন্সিল এর অফিস সহকারী ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.