আড়াইহাজার(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ-
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ সালের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
রোববার সকাল ১০টায় সাতগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আড়াইহাজার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও সাতগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ আতাউর রহমান ভূঁইয়া এই বাজেট ঘোষনা করেন।
তিনি ২০২৫/২০২৬ সালের জন্য ২ কোটি ৯৯ লক্ষ ৪৭ হাজার ১০০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন।
অত্র ইউনিয়ন পরিষদের সচিব এমারত হোসেনের পরিচালনায় বাজেট অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলমগীর হোসেন, সাতগ্রাম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ছলিম উল্লাহ, পুরিন্দা বাজার বনিক সমিতির সভাপতি মোঃ আব্দুল ছবুর ভুঁইয়া, ইউপি সদস্য, ছানাউল্লাহ মিয়া, আমির হোসেন, নাসির, মিয়া, আলম এবং সংরক্ষিত মহিলা সদস্য শিরিনা আক্তার, রওশন আরা, সখিনা আক্তার ছাড়াও ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নুর নবী জনি
ঠিকানা : সোনারগাঁও সিটি প্রেসক্লাব, উদ্ধোবগঞ্জ, উপজেলা দ্বিতীয় গেট সংলগ্ন। সোনারগাঁ,নারায়ণগঞ্জ।
যোগাযোগ :০১৯২৬৮৭০৭২৭,০১৮১৯৫৪৯৭৯১
ই-মেইল : nurnabisonarga@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ বুলেটিন ২৪. All rights reserved.